পুণ্ড্রের পাঁচালী-১৭ (চিত্রে প্রতিবাদ এবং হতভাগ্য চিত্রকরগণ; বা.বী.গাঁথা-পঞ্চম পর্ব )
পুণ্ড্রের পাঁচালী-১৭ (বাঙালির বীরত্ব গাঁথা-পঞ্চম পর্ব ) সাজেদুর রহমান প্রথমেই পাঠকদের একটা কথা বলে নিতে চাই, যে অবিশ্বাস্য বীরত্তের ইতিহাস আপনাদের শোনাতে যাচ্ছি, তার নির্মম বর্ণনা করার ক্ষ্মতা আমার নেই। শুধু এই টুকু বলতে পারি পুণ্ড্রের এক চিত্রকর ধর্মীয় আগ্রাসনের বিরুদ্ধে একটি চিত্র এঁকেছিলেন। স্থানীয়দের মাঝে চিত্রটি অসম্ভব সুখ্যাতি পেয়েছিল । স্থানীয়দের এই প্রতীবাদের পাল্টা জবাবে সম্রাট অশোক পুণ্ড্রবর্ধনের ১৮ হাজার মানুষকে হত্যা করা। বিস্ময়ের সঙ্গে লক্ষ করি বীর বাঙালি চিত্রশিল্পী এতে দমিত না হয়ে কিছুদিন পরে একই রকম চিত্র আঁকে। বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েও সম্রাট ওই চিত্রকর ও তার পরিবারকে আগুনে পুড়িয়ে হত্যা করে। আজকের পর্বে এমন বিদ্রোহী চিত্রকর ও তার সম্প্রদায়ের করুণ পরিণতির কথা বলব। আর বলব বাংলার প্রাচীন নারী চিত্র শিল্পী ‘চিত্রলেখা’র বিষয়ে। যিনি বাণরাজার মন্ত্রীর কন্যা। বাংলার চিত্রকলা ইতিহাস তিন/চারহাজার পুরন। বর্ধমান জেলার পাণ্ডুরাজার ঢিবি খুঁড়ে প্রত্নতাত্ত্বিকরা বাংলার প্রাচীনতম চিত্রকলার নিদর্শন আবিস্কার করেছেন। অজয় নদ আর কুনুর নদীর অববাহিকায় পাওয়া তাম্রপ্রস্তর ...