Posts

পুণ্ড্রের পাঁচালী-২৪ (তেজস্বিনী-প্রথম পর্ব )

Image
পুণ্ড্রের পাঁচালী-২৪ (তেজস্বিনী-প্রথম পর্ব )     সাজেদুর রহমান আদিবাংলা  নারী সেই অতীতের প্রথম অধ্যায়ে পাওয়া বিষয়টি ভাবলেই আজও আমি দুলে উঠি। চন্দ্রগুপ্তের কন্যা মহিষী প্ৰভাবতী ও ডামারী আর্য বিরধি সংগ্রামে সৈন্যবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। সেই যুদ্ধে প্ৰভাবতী একটি পা এবং ডামারী একটি হাত হারান। প্ৰভাবতী এবং ডামারী তাঁদের বীরত্বের জন্যও স্মরণীয় হয়ে আছেন। প্রাচীন বৈদিক যুগে নারীদের যুদ্ধক্ষেত্রে লড়াই করার আরও সাক্ষ্য আছে। প্রতিবাদ সাঁওতাল কইন্যা হিড়িম্বার, ক্রীতদাসী ধনপালি, চন্দ্রগুপ্তের মা মুরার অসাধারণ রণকৌশল জানত। চিত্রশিল্পী চিত্রলেখা, শিক্ষাগুরু ডাকিনীরা প্রমাণ করে প্রাচীন বাংলার নারিরা কতটা সৃজনশীল ও জ্ঞানী ছিল। পুণ্ড্রের পাঁচালীর তেজস্বিনী পর্বে আদিবাংলা অপ্রতিরোধ্য-দুর্দমনীয়-বিধ্বংসী অথচ সহজ-সরল নারীদের চিত্র তুলে ধরব। অসাধারণ ক্ষমতাসম্পন্ন নারিদের পরিচয় করিয়ে দেব নবরূপে , ভিন্ন দৃষ্টিভঙ্গিতে সমকালীন সমাজের সঙ্গে সাযুজ্য রেখে।   সম্ভবত বৈদিক যুগ থেকে পাল আমল পর্যন্ত এই সব নারীদের কথা প্রায় অজানা। পুণ্ড্রের পাঁচালীর ২৪ তম অধ্যায়ে তেজস্বিনী ...

পুণ্ড্রের পাঁচালী-২৩ (বর্ষার সম্রাট কালিদাস )

Image
পুণ্ড্রের পাঁচালী-২৩ (বর্ষার সম্রাট কালিদাস )  সাজেদুর রহমান   ১৯৫৯ সালে কবিকে নিয়ে  ‘ মহাকবি কালিদাস ’  নামে একটি হিন্দি সিনেমাও নির্মিত হয়। সেই  সিনেমার পোস্টার  ছোট একটি গল্প। ধনের দেব কুবের। তার বাড়িতে চাকরি করে এক যক্ষ। ' যক্ষ ' হলো লোকটির জাত-পাতের পরিচয়। যক্ষ বিয়ে করেছে সবেমাত্র। নতুন বৌ , ঘরসংসার গোছগাছ করায় যক্ষ ব্যস্ত। এর ফলে চাকরির কাজে বেচারার ত্রুটি ঘটতে লাগল। তখন রেগেমেগে কুবের তাকে শাস্তি দিলেন। তারা ছিল অলকাপুরীতে। অলকাপুরী হলো মানসসরোবরের কাছে কৈলাস পর্বতে এক শহর। কুবের তাকে সোজা পাঠিয়ে দিলেন রামগিরি পাহাড়ে। উত্তর প্রদেশের দক্ষিণাংশ ও মধ্যপ্রদেশের সংযোগস্থলে অত্যন্ত দূর ও দুর্গম পাহাড়ি জায়গাটি ঘন অরণ্যে ঢাকা। রাজধানী থেকে এসে এরকম বুনো জায়গায় একটি বৎসর একা একা নির্বাসনে থাকবে যক্ষ- এটাই তার শাস্তি। এর মধ্যে দশ মাস অতিবাহিত হয়ে গেছে , মাত্র দুটি মাস বাকি , তার পরেই সে ফিরে যেতে পারবে রাজধানী অলকাপুরীতে। এলো আষাঢ় মাস। বর্ষা কাল। মেঘের সে কী নয়ন-ভোলানো মনমাতানো রূপ! সমস্ত পর্বত ও অরণ্যানী নতুন সাজে সেজে উঠেছে যেন। দশটা মাস তার ক...